ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৪:০৭
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বুধবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে জীবন দিয়েও তারা খুরশীদ আলমকে ব্যাংকে প্রবেশ করতে দেবেন না। তিনি ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে প্রধান কার্যালয় ঘেরাও করা হবে বলেও ঘোষণা দেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ও বাংলাদেশ ব্যাংক একটি ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংককে আবারও একটি ‘লুটেরা গোষ্ঠীর’ হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তারা বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেন এবং অবিলম্বে চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সভা রাতে না করার আহ্বানও জানান।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি শুরু হয়। এ সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই গ্রাহক, শেয়ারহোল্ডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও বক্তব্য দেন। সোমবারের আন্দোলনের কারণে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা সশরীরে করা সম্ভব হয়নি; পরে রাতের দিকে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওই সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, রাজপথের আন্দোলনের ভিত্তিতে কোনো ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন করা হবে না। বাংলাদেশ ব্যাংক তাদের অবস্থানে অনড় রয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক এমডি ওমর ফারুক খানকে চাপের মুখে পদত্যাগ করানো হয়েছে এবং ব্যাংকে আবারও এস আলম গ্রুপকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে মালিকানা ও পরিচালনা কাঠামো পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। সম্প্রতি চেয়ারম্যান পরিবর্তনের পর থেকে নতুন করে আন্দোলন শুরু হয়, যা টানা কয়েকদিন ধরে চলছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
