০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

দেশের মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী

দেশের মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৪:১১

আগামী অর্থবছরের বাজেট দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাজেটের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতের অনিয়ম ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তবে সেই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে এমন একটি বাজেট তৈরি করা হচ্ছে, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকলেও নতুন বাজেট বাস্তবায়নের শুরুটা ভালো হবে বলে সরকার আশাবাদী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে দেশকে ঋণনির্ভর অর্থনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠন করা, যা বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।

আরও পড়ুন