ভুল চিকিৎসার অভিযোগের জেরে হামলা, তদন্তে পুলিশ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৯
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক ডা. বশির আহাম্মদ খান ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। প্রায় তিন বছর আগে কালিপুর গ্রামের ইমরুল কায়েসের বোন শারমিন আক্তার অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই মৃত্যুর জন্য পরিবারটি দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসাকে দায়ী করে আসছিল।
অভিযোগ রয়েছে, শনিবার ঢাকায় যাওয়ার পথে কালিপুর বাজারে পৌঁছালে ইমরুল কায়েস ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলা চালান। এ সময় তাকে লোহার বাটখারা দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইকবাল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মতলব উত্তর থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু। তিনি বলেন, একজন চিকিৎসক ও রাজনৈতিক কর্মীর ওপর এ ধরনের হামলা ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
