০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০০

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

যুবকের কোলে হাম আক্রান্ত শিশুর মরদেহ, ছবি ভাইরাল

যুবকের কোলে হাম আক্রান্ত শিশুর মরদেহ, ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০০:৩৬

রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন এক যুবক। তার কোলে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ। শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নিতে সাদমান নামের ওই শিশুটিকে নিয়ে আসছিল তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন। এ ছাড়া হাসপাতালের সামনে ৩ মহিলাকে কান্না করতেও দেখা গেছে।

উল্লেখ্য, এ বিষয়ে ছবিতে থাকা ব্যক্তি ও শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুন