০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০০

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

৫ মে হত্যাকাণ্ডে বিচার দাবিতে সরব শায়খ আহমাদুল্লাহ

৫ মে হত্যাকাণ্ডে বিচার দাবিতে সরব শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০১:২১

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে বিচার দাবিতে নতুন করে সরব হয়েছেন বিভিন্ন মহল। জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং ইসলামের বিরুদ্ধে কাঠামোগত বিদ্বেষের পথ বন্ধ করতে হবে।

এদিকে একই দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারাও সরব হয়েছেন। রাজধানীর বাংলামটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলা চত্বরের ঘটনাকে অস্বীকার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি দাবি করেন, ওই ঘটনার পাশাপাশি গত ১৫ বছরে সংঘটিত সব রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, অতীতের ঘটনাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে সত্য গোপন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হবে না।

তবে এসব অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন