০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বৃষ্টিতে মাঠে ডিএনসিসি প্রশাসক, ভাইরাল ভিডিওতে প্রশংসার ঝড়

বৃষ্টিতে মাঠে ডিএনসিসি প্রশাসক, ভাইরাল ভিডিওতে প্রশংসার ঝড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০০:১৪

রাজধানীতে বুধবার (৬ মে) সন্ধ্যার বৃষ্টির পর জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমে সরেজমিনে কাজ তদারকি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বৃষ্টির পানির দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় নগরবাসীর ভোগান্তি কমাতে চলমান কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ডিএনসিসি প্রশাসক।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যেই তিনি সরাসরি মাঠ পর্যায়ে কাজ পর্যবেক্ষণ করছেন।

ভিডিওটি ঘিরে এক নেটিজেন মন্তব্য করেন, একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সফিকুল ইসলাম খান মিল্টন যেভাবে মাঠে, ময়দানে, ড্রেনে, বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে নজরদারি করছেন, তাহলে ঢাকার মানুষ খুব দ্রুত জঞ্জালমুক্ত শহর দেখতে পাবে ইনশাআল্লাহ। ঢাকাবাসী এমন কর্মঠ একজন মেয়রই চায়। মিল্টন ভাইয়ের জন্য শুভকামনা রইলো।”

সামাজিক মাধ্যমে অনেকেই তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নগর ব্যবস্থাপনায় এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন