০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

তারেক রহমান কি ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে? রনির বিশ্লেষণ

তারেক রহমান কি ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে? রনির বিশ্লেষণ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ১৮:২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কি আবারও কোনো বিশেষ ফর্মে ক্ষমতায় ফিরে আসতে পারেন? এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। 

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন যে, আপাতদৃষ্টিতে এটি অসম্ভব মনে হলেও রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং ড. ইউনূসের ফিরে আসার পেছনে বেশ কিছু জোরালো সম্ভাবনা রয়েছে। রনির মতে, ইতিবাচক দিক থেকে বিবেচনা করলে তারেক রহমান তাকে দেশের রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে পারেন অথবা সিনিয়র মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর দক্ষতা কাজে লাগাতে পারেন।

অন্যদিকে, দেশের বর্তমান সরকার যদি জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে ক্ষমতার বড় ধরনের রদবদল হতে পারে বলে গোলাম মাওলা রনি মনে করেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিবেশের অস্থিরতার কথা উল্লেখ করে বলেন যে, জামায়াত-এনসিপি জুলাই সনদ ও সংস্কার প্রস্তাব পাস না হলে আরেকটি গণ-অভ্যুত্থানের হুমকি দিচ্ছে এবং রাজপথ গরম করার হুঁশিয়ারি দিচ্ছে। তারা আগস্ট মাসকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক শোডাউন এবং সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে একটি বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে তিনি তাঁর বিশ্লেষণে উল্লেখ করেন।

গোলাম মাওলা রনি আরও শঙ্কা প্রকাশ করেছেন যে, উদ্ভূত নানা সংকট সামাল দেওয়ার জন্য বিএনপিকে হয়তো পর্যাপ্ত সময় দেওয়া হবে না। যদি রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে প্রেক্ষাপট যেটাই হোক না কেন, ড. ইউনূসের প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়বে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। 

আরও পড়ুন