অবশেষে শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ২৩:১৪
নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে শনিবার (২৩ মে) থেকেই দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। ফলে ওইদিন আর কোনো প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান হবে না।
শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।
তিনি জানান, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর হবে এবং আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে।
এর আগে রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে রোজা ও ঈদের ছুটির পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে শনিবারও ক্লাস চালুর পরিকল্পনা ছিল।
তবে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার দাবিতে লিখিত আবেদন করা হয়। পরে সেই দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদের আগেই ছুটি ঘোষণা করা হয়।
নতুন সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
