০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আলু-পেঁয়াজের মাঠে ‘হাসি’, কৃষকের ঘরে ‘কান্না’

আলু-পেঁয়াজের মাঠে ‘হাসি’, কৃষকের ঘরে ‘কান্না’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ১১:১৯

গত বছরের মতো চলতি বছরও ভালো ফলনে মাঠজুড়ে ছিল ফসলের হাসি। তবে উৎপাদন খরচের অর্ধেকও না ওঠায় কৃষকের ঘরে যেন চলছে কান্নার রোল। দাম না পেয়ে দিশাহারা কৃষক।
দেশে এখন কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে সর্বোচ্চ ১০ টাকায়। যে আলু উৎপাদনে সেচ, সার, বীজ, শ্রমিক খরচ, নষ্ট আলু ও পরিবহন খরচ সমন্বয় করে প্রতি কেজির উৎপাদন খরচ হয়েছে সর্বনিম্ন ১৪ টাকা। অর্থাৎ, প্রতি কেজিতে আলুচাষিরা লোকসান গুনছেন ৪ থেকে ৬ টাকা।
এর চেয়েও খারাপ অবস্থা পেঁয়াজের। এবার প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে সম্ভাব্য খরচ ৩৮ টাকা। সেখানে দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় সোমবার (৩০ মার্চ) পেঁয়াজ বিক্রি হয়েছে পাইকারিতে ১৮ থেকে ১৯ টাকায়। অর্থাৎ, মুনাফা দূরের কথা, ওই এলাকার পেঁয়াজ চাষিরা পাচ্ছেন খরচের অর্ধেক দাম।
নওগাঁ, জয়পুরহাট, নাটোরসহ কিছু জেলায় এখন পেঁয়াজের কেজি ১০ টাকার নিচে বিক্রি হচ্ছে— এমন খবর মিলছে। ফলে ওইসব এলাকার পেঁয়াজচাষিরা চরম বিপর্যয়ে পড়েছেন এবার।
আলু-পেঁয়াজের উৎপাদন খরচ
আগে বলা হয়েছে, এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৪ টাকা। এ হিসাব কৃষি বিপণন অধিদপ্তরের (ডিএএম)। তবে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাবে এবার আলু উৎপাদনের খরচ আরও ২ টাকা বেশি, কেজিপ্রতি ১৬ টাকা।
ডিএএম বলছে, পেঁয়াজ উৎপাদনে খরচ হচ্ছে ৩৮ টাকা প্রতি কেজি। পেঁয়াজের এ হিসাব গত বছরের। এবছর খরচ দু-এক টাকা কমবেশি হবে।
 
আরও পড়ুন