খুলনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যুবকের প্রাণহানি, আহত ২৫
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৬:৩৫
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়েছে। এই ঘটনায় আছাবুর রহমান নামের যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত আরও ২০ জন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ নিশ্চিত করেছেন।
খর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খাদ থেকে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। চালক এবং হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীবাহী বাসটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পানি ভর্তি পুকুরে ছিটকে পড়ে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
