০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

চীন সফরে গেলেন ডাকসুর পনেরো সদস্যের প্রতিনিধিদল

চীন সফরে গেলেন ডাকসুর পনেরো সদস্যের প্রতিনিধিদল

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ২২:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে সপ্তাহব্যাপী এক রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন। 

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

চীনযাত্রার আগে ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য প্রতিনিধিদলের এই সফরকে স্বাগত জানিয়ে একটি সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন। পাশাপাশি তিনি সফরকালীন ডাকসু নেতাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করে ঢাবির পক্ষ থেকে শুভকামনা জানান।

এই ১৫ সদস্যের প্রতিনিধিদলে ডাকসুর শীর্ষ নেতৃত্ব অংশ নিয়েছেন। তালিকায় রয়েছেন—ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

সপ্তাহব্যাপী এই কূটনৈতিক ও শিক্ষামূলক সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়, দেশটির ছাত্রসংসদ, উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং একাধিক অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া দ্বিপাক্ষিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন বলে ডাকসু সূত্রে জানা গেছে।

আরও পড়ুন