জবিতে ফটোগ্রাফি কর্মশালা, ভিজ্যুয়াল জার্নালিজমে জোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ২১:৫৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ফটোগ্রাফি অ্যান্ড ভিজুয়্যাল কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে বিভাগের মিডিয়া ল্যাবে কর্মশালার উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। তিনি বলেন, ফটোজার্নালিজম এখন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ এবং একটি শক্তিশালী ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি বার্তা বহন করে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রয়টার্সের টেলিভিশন করেসপনডেন্ট স্যাম জাহান এবং প্রথম আলোর চিফ ফটো জার্নালিস্ট কবির হোসেন। তারা আলোকচিত্রের কম্পোজিশন, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, সংবাদমূল্য নির্ধারণ এবং পেশা হিসেবে ফটোজার্নালিজমের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘ক্যামেরার চোখে পুরান ঢাকা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্রও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
