০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

‘প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি’: ‘মালিক’ নিয়ে মিম

‘প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি’: ‘মালিক’ নিয়ে মিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৬:৪৮

দীর্ঘ বিরতির পর ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘মালিক’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মুক্তির পর সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে সহশিল্পী আরিফিন শুভর সঙ্গে তার পর্দার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে নিয়মিত বিভিন্ন হলে যাচ্ছেন মিম। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রতিক্রিয়াও জানার সুযোগ পাচ্ছেন তিনি।

মিম বলেন, প্রায় দুই বছর পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে এসেছেন তিনি। এই বিরতিটা তার কাছে অনেক দীর্ঘ মনে হয়েছে। এ সময়ে দর্শকরা তার নতুন কাজ দেখতে চাইলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

তার ভাষায়, ‘দুই বছরের গ্যাপটা আমার জন্য অনেক লম্বা ছিল। দর্শক আমার কাজ দেখতে চেয়েছেন, কিন্তু নানা কারণে নতুন সিনেমা নিয়ে আসতে পারিনি।’

তবে এই সময়ে কাজের প্রস্তাবের অভাব ছিল না বলেও জানান অভিনেত্রী। তার মতে, অনেক সিনেমার প্রস্তাব এলেও গল্প, চরিত্র ও পুরো প্রকল্পের সঙ্গে নিজের ভাবনার মিল না থাকায় সেগুলোতে কাজ করা হয়নি।

মিম বলেন, ‘অনেক প্রস্তাব এসেছে। কিন্তু আমি যেমন ধরনের প্রজেক্ট খুঁজছিলাম, সেগুলোর সঙ্গে মিল পাইনি। তাই কাজগুলো করা হয়নি।’

অবশেষে ‘মালিক’-এর প্রস্তাব তাকে আগ্রহী করে তোলে। তিনি জানান, ঈদে মুক্তির পরিকল্পনা, গল্পের ধরন এবং আরিফিন শুভর উপস্থিতি সব মিলিয়ে সিনেমাটি করতে রাজি হন।

এর আগে একাধিক কাজেও জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মিম। তবে ‘মালিক’-এ তাদের রসায়ন নতুন করে দর্শকদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

মিমের মতে, ‘সিনেমাটি নিয়ে যেমন প্রত্যাশা ছিল, তার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কেমিস্ট্রিও দর্শক পছন্দ করছেন। এটা আমাদের জন্য আনন্দের বিষয়।’

তিনি আরও বলেন, সিনেমার গানগুলোও দর্শক-শ্রোতাদের ভালো লাগছে। বিশেষ করে আইটেম গান, রোমান্টিক গান এবং স্যাড রোমান্টিক গানগুলো ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।

মুক্তির আগে ‘মালিক’-এর ট্রেলারও দর্শকদের আগ্রহ তৈরি করেছিল বলে জানান মিম। তার দাবি, ট্রেলার প্রকাশের পর থেকেই সহকর্মী ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ‘মালিক’। ঈদের ছুটিতে ছবিটি দেখতে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সন্তুষ্ট মিম।

তার ভাষায়, ‘একজন শিল্পীর জন্য দর্শকদের ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।’

আরও পড়ুন