০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

গোপন আয়োজনেই বিয়ে, নতুন জীবনে দুয়া লিপা

গোপন আয়োজনেই বিয়ে, নতুন জীবনে দুয়া লিপা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৮:৩০

দীর্ঘদিনের প্রেম ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। লন্ডনে একান্ত পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। খবরটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বিয়ের আয়োজনটি ছিল অত্যন্ত সীমিত পরিসরের। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। বিশেষ দিনে দুয়া লিপা পরেছিলেন খ্যাতনামা ডিজাইনার ড্যানিয়েল রোজবেরির নকশা করা একটি বিশেষ পোশাক। এর সঙ্গে ছিল মানানসই দস্তানা, জুতা এবং বড় সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার নেভি নীল রঙের স্যুট ও টাইয়ে উপস্থিত হন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিকে একসঙ্গে হাত ধরে হাঁটতে দেখা যায়। তবে এখন পর্যন্ত দুয়া লিপা বা ক্যালাম টার্নারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবি ও তথ্যের মাধ্যমে এই বিয়ের খবর সামনে আসে। এরপর থেকেই ভক্ত ও বিনোদনপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

আরও পড়ুন