‘অপরাধ বন্ধ করতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০০:২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি প্রশ্ন তুলেছেন, যে রাষ্ট্র শিশু নির্যাতন ও বিভিন্ন অপরাধ দমনে ব্যর্থ, সেই রাষ্ট্র কীভাবে একটি সিনেমার প্রদর্শনী বন্ধে ভূমিকা রাখে।
সোমবার (১ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় মানুষ অংশ নেন।
রুমিন ফারহানা বলেন, পরিবার নিয়ে দেখার উপযোগী একটি সিনেমার প্রদর্শনী কেন বন্ধ করা হলো, সেই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র যখন শিশু ধর্ষণ, দুর্নীতি, অর্থপাচার কিংবা ব্যাংক লুটের মতো অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ, তখন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে মাজার ভাঙচুর, কবর অবমাননা এবং উগ্রবাদী প্রবণতার উত্থান দেখা গেছে। অথচ বাংলাদেশের সংস্কৃতি বরাবরই ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থানের ঐতিহ্য বহন করে এসেছে। এই পরিচয় নষ্ট করার কোনো সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়াকে ‘সংস্কৃতির রাজধানী’ উল্লেখ করে জেলা প্রশাসনের প্রতি সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান জানান রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী বাংলাদেশকে সাংস্কৃতিক বৈচিত্র্য থেকে দূরে সরিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়।
উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধার মুখে স্থগিত করে আয়োজকরা। একই রাতে কসবা উপজেলার তালতলা গ্রামে আরেকটি প্রদর্শনীও বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
