০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

নতুন নির্দেশনায় দোকান বন্ধ, কিন্তু চালু থাকবে সিনেপ্লেক্স

নতুন নির্দেশনায় দোকান বন্ধ, কিন্তু চালু থাকবে সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৯:১৯

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা আবারও কার্যকর করেছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার যে সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিং মলের ভেতরে অবস্থিত মাল্টিপ্লেক্সগুলোতেও আগের মতোই চলচ্চিত্র প্রদর্শন চলবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, শপিং মল বন্ধের সময়সূচির আওতার বাইরে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে রাখার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। ফলে শপিং মলের সঙ্গে সংযুক্ত সিনেমা হলগুলোতে দর্শকরা স্বাভাবিকভাবেই সিনেমা দেখতে পারবেন।

একই বিষয়ে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে কোনো নতুন বিধিনিষেধ আরোপ করা হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী সব শো পরিচালিত হবে।

এ কারণে ঈদের ছুটিতে পরিবার বা বন্ধুদের নিয়ে সিনেমা দেখার পরিকল্পনা থাকলে দর্শকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দোকানপাট সন্ধ্যায় বন্ধ হলেও সিনেমা হল ও সিনেপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন