ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৫:২০
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী গল্প নিয়ে। সামাজিক বাস্তবতা ও সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘নেভার মাইন্ড’-এ তাকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রায় দুই বছর আগে থেকেই ছবিটি নিয়ে টলিপাড়ায় আলোচনা চলছিল। অবশেষে সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রচারঝলক। পোস্টার প্রকাশের সময় ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, “কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু” যা ছবির গল্পের ইঙ্গিত বহন করে।
এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী চৈতি ঘোষালের। তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্রেই ঋতুপর্ণা এই প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। ছবিতে চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়কে মুখ্য চরিত্রে দেখা যাবে। মায়ের পরিচালনায় এটি তার প্রথম কাজ।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন নারী, যিনি নিজের অতীতের এক অজানা অধ্যায়ের খোঁজে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি বারে পৌঁছান। সেখানে এক তরুণ বার সংগীতশিল্পীর সঙ্গে তার পরিচয় হয়। ভিন্ন জীবনদর্শন ও পেশার মানুষের সম্পর্ক ও সংঘাত নিয়েই এগিয়েছে ছবির কাহিনি।
পার্ক স্ট্রিটের পরিচিত পরিবেশকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার পাশাপাশি ছবিতে একটি মানবিক বার্তাও তুলে ধরা হবে বলে নির্মাতারা জানিয়েছেন।
সিনেমাটির মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য যৌথভাবে করেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণে ছিলেন গোপী ভগৎ। আর আবহ সংগীত ও গান নির্মাণে যুক্ত আছেন সংগীতশিল্পী রূপম ইসলাম।
‘নেভার মাইন্ড’কে তাই শুধু একটি গল্প নয়, বরং সম্পর্ক, স্মৃতি ও শহুরে জীবনের ভেতরের অদৃশ্য টানাপোড়েনের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
