মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ১৫:৪৩
মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় পৃথক সড়ক ও কর্মস্থল দুর্ঘটনায় জমির শেখ, জাফর আলম ও ফজলুর রহমান নামে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে জমির শেখের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরে এবং জাফর আলমের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের টাইংগাকাটা এলাকায়।
জানা গেছে, জাফর আলম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ডিংকেল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকর্মীরা।
অন্যদিকে, গত শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের অদূরে কেলাং এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শ্রমিক জমির শেখ। জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি মহাসড়কের মাঝখানে থেমে গেলে সেটিকে সহায়তা করতে আরও একটি লরি ও একটি পিকআপ ভ্যান দাঁড়ায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন, যার মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন স্থানীয় নাগরিক। আহত হয়েছেন আরও কয়েকজন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, সারাওয়াক রাজ্যের বিনতাংর এলাকার মেরাডংয়ে লরির ধাক্কায় নিহত হয়েছেন নির্মাণশ্রমিক মো. ফজলুর রহমান (৪০)। তিনি একটি সেতু নির্মাণ প্রকল্পে কাজ করতেন।
মেরাডং জেলা পুলিশের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট তানস্লী মেরিং জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান ফজলুর রহমান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, লরিচালক খুব কাছাকাছি অবস্থানে থাকায় দুর্ঘটনা এড়ানোর সুযোগ পাননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সারিকাই হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
