ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩৫
ইতালির ভেনিসে একই বাসায় ভাড়ায় থাকার সুযোগ নিয়ে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী, যিনি তিন মাসের শিশুর মা, স্থানীয় পুলিশের কাছে বিচার চেয়ে অভিযোগ করেছেন।
ইতালীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত শনিবার তিনি অভিযোগ দায়ের করেন। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের সঙ্গে সাবলেট হিসেবে একই বাসায় থাকতেন।
অভিযোগ অনুযায়ী, স্বামীর অনুপস্থিতির সময় ঘটনাটি ঘটে এবং নবজাতক শিশুর উপস্থিতিতেই এটি সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন। সংশ্লিষ্ট নথি তদন্তের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
ইতালির কারাবিনিয়ারি পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে, তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের পাশাপাশি আবাসিক ভবনটি ঘিরে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন মহল ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
