ঘরে বসেই যেভাবে নিবন্ধন করবেন ফুয়েল পাসের
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০২:০৩
দেশের জ্বালানি সরবরাহকে শৃঙ্খলাবদ্ধ করতে মোবাইল অ্যাপের মাধ্যমে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে এই মোবাইল অ্যাপটিচালু হয়েছে। পরীক্ষামূলকভাবে (পাইলটিং) শুরু হওয়া এ কিউআর কোড স্ক্যান করে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করা যাবে।
নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্র
১. জাতীয় পরিচয়পত্র
২. গাড়ির ব্লু-বুক বা স্মার্ট কার্ড
৩. ড্রাইভিং লাইসেন্স
৪. সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি।
নিবন্ধন করবেন যেভাবে
প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটেনিবন্ধনসম্পন্ন করতে হবে অথবা গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপ মুঠোফোনে ইন্সটল করে হবে। এরপর ফোন নম্বর ভেরিফাই করে মোটরসাইকেলেরনিবন্ধননম্বর ও অন্যান্য তথ্য প্রদান করে পাসওয়ার্ড দিয়েনিবন্ধন শেষ করলে একটিকিউআর কোড পাওয়া যাবে।
এদিকে, যারা স্মার্টফোন ব্যবহার করেন না, তারা fuelpass.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করার পর কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।নতুন এ ব্যবস্থাটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে।
প্রাথমিকভাবে ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে পরীক্ষামূলকভাবে এটা ব্যবহার করা হচ্ছে। পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
