প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে লাভের অভিযোগে যুক্তরাষ্ট্রে মেটার বিরুদ্ধে নতুন মামলা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৫
যুক্তরাষ্ট্রে প্রযুক্তি জায়ান্ট Meta Platforms–এর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বিপুল মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।
মার্কিন রাজধানী ওয়াশিংটনে দায়ের করা এই মামলাটি করেছে আইনি প্রতিষ্ঠান টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি এবং টেক জাস্টিস ল। মামলায় বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ, যার পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার, এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিদিন ব্যবহারকারীরা প্রায় ১৫ বিলিয়ন উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন।
এছাড়া মামলায় দাবি করা হয়েছে, এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও প্রতারণা সংক্রান্ত ব্যবহারকারীদের ৯৬ শতাংশ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
টেক জাস্টিস ল–এর অ্যাটর্নি ও ব্যবস্থাপনা পরিচালক সারাহ কে উইলি এক বিবৃতিতে বলেন, প্রতারণা দমনের কথা প্রকাশ্যে বলা হলেও ভেতরে ভিন্ন চিত্র রয়েছে। তার দাবি, মেটা সচেতনভাবেই প্রতারকদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের প্ল্যাটফর্মে সক্রিয় থাকার সুযোগ দিয়েছে, যা একটি ব্যবসায়িক মডেলের অংশ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারা আদালতে এর বিরুদ্ধে লড়বে। মেটার দাবি, ব্যবহারকারীদের সুরক্ষায় তারা নিয়মিত পদক্ষেপ নিচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর তারা ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে, যার ৯২ শতাংশই অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতারণার সঙ্গে জড়িত ১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই মামলা প্রযুক্তি কোম্পানিগুলোর বিজ্ঞাপন নীতি ও ব্যবহারকারী সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
