০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

সোহেল মিয়ার হাতে তৈরি জিপ গাড়ি, এলাকাজুড়ে প্রশংসা

সোহেল মিয়ার হাতে তৈরি জিপ গাড়ি, এলাকাজুড়ে প্রশংসা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ১৩:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক তরুণের উদ্ভাবনী উদ্যোগে তৈরি চার চাকার জিপ গাড়ি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই মাত্র এক মাসের চেষ্টায় গাড়িটি তৈরি করেছেন কালাদি গ্রামের সোহেল মিয়া।

তিন চাকার অটোরিকশায় যাতায়াতের অভিজ্ঞতা থেকেই নিরাপদ ও স্থিতিশীল যান তৈরির ভাবনা আসে তার মাথায়। সেই চিন্তা থেকেই প্রায় এক লাখ টাকা ব্যয়ে তিনি এই ব্যতিক্রমী জিপটি তৈরি করেন।

গাড়িটিতে চারটি চাকা, স্টিয়ারিং, উন্নত ব্রেক ব্যবস্থা, হেডলাইট ও সাইডলাইট সংযোজন করা হয়েছে। শক্তি জোগাতে ব্যবহার করা হয়েছে চারটি ব্যাটারি। চালকসহ পাঁচজন যাত্রী বহন করতে সক্ষম এই যানটি ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে বলে জানা গেছে। ভাঙাচোরা রাস্তাতেও এটি সহজে চলাচল করতে পারে।

অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আপাতত ব্যাটারি চালিত এই জিপ হলেও ভবিষ্যতে এতে ইঞ্জিন সংযোজনের পরিকল্পনা রয়েছে সোহেল মিয়ার।

তার এই উদ্ভাবনী উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন