০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২১:৫২

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-র সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তাতে খামেনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন এবং সম্পর্ক ইতিবাচক দিকেই এগোচ্ছে।

বুধবার (৩ জুন) ‘পড ফোর্স ওয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আলোচনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।

খামেনির সঙ্গে ভবিষ্যতে সরাসরি বৈঠকের সম্ভাবনার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পরিস্থিতি যেভাবে এগোবে তার ওপর সবকিছু নির্ভর করবে, তবে কোনো একসময় দুজনের সাক্ষাৎ হতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। তার ভাষায়, আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের বাইরে রাখা।

চলমান যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা দ্রুত অগ্রসর হচ্ছে এবং খুব শিগগিরই ইতিবাচক ফলাফল সামনে আসতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এমন সম্ভাবনা থাকলেও তিনি মনে করেন সংকটের সমাধান দ্রুত হয়ে যাবে এবং পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।

আরও পড়ুন