ইরানে আবারও মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৯:২৩
যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ অভিযান চালিয়েছে। এর মধ্যেই দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। পাল্টা হামলার দাবিও করেছে তেহরান, ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে চালানো এই হামলা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলার চেষ্টার জবাব।
এর আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে তারা ইরানের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা এই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সেন্টকমের দাবি, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে অথবা ব্যর্থ হয়। একই সঙ্গে বাহরাইনের দিকে ছোড়া আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপে তাদের হামলার লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। পাশাপাশি আঞ্চলিক সমুদ্রসীমা দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের দিকে ছোড়া ইরানের তিনটি হামলাকারী ড্রোনও ভূপাতিত করা হয়েছে।
এর আগে সেন্টকম জানায়, ইরানের দিকে অগ্রসর হওয়া একটি খালি তেলবাহী ট্যাংকারকে তারা অচল করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর বতসোয়ানার পতাকাবাহী ওই জাহাজের ইঞ্জিন কক্ষে একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
মঙ্গলবার ট্যাংকারটিতে হামলার মুহূর্তের একটি ভিডিওও প্রকাশ করেছে সেন্টকম। তবে এ বিষয়ে ইরান প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
এদিকে বার্তাসংস্থা আনাদোলু বলছে, বুধবার (৩ জুন) ভোরে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। ইরানের আধা-সরকারি মেহর বার্তাসংস্থা জানায়, দ্বীপটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, কেশম দ্বীপের সুজা ও মাসেন এলাকার কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, দুই এলাকার মাঝামাঝি একটি জনবসতিহীন এলাকায় কোনও ধরনের প্রজেক্টাইল আঘাত হেনেছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হন।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও বৃহত্তর কোনও সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
