০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

যুদ্ধবিরতির অচলাবস্থায় গাজায় ফের ইসরাইলি হামলা

যুদ্ধবিরতির অচলাবস্থায় গাজায় ফের ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৯:৪৪

গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২ জুন) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হামলার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।

একই দিনে দেইর আল-বালাহর কাছাকাছি জাওয়াইদা শহরেও পৃথক হামলার ঘটনা ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায়ও কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, চলমান হামলায় বেসামরিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ইসরাইল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তাদের সামরিক অভিযান হামাসের যোদ্ধাদের লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ইসরাইল ও হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে পরোক্ষ আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। অস্ত্র সমর্পণ, জিম্মি মুক্তি এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো আলোচনায় প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে।

চলমান সংঘাতের মধ্যে গাজার বিস্তীর্ণ এলাকা এখনও ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে মানবিক সংকট ও নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

আরও পড়ুন