বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১১:১৬
জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশসহ ৬০টি দেশের আমদানিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ প্রস্তাবে কিছু দেশের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ এবং অন্যদের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ সংক্রান্ত প্রস্তাব প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে এমন জোরপূর্বক শ্রমনির্ভর উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএসটিআর জানায়, ধারা ৩০১-এর আওতায় পরিচালিত অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত তদন্তের সর্বশেষ ফলাফলের ভিত্তিতে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। এমন এক সময়ে এ পদক্ষেপের ঘোষণা এলো, যখন ট্রাম্প প্রশাসন তাদের শুল্কনীতি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে প্রশাসনের পূর্ববর্তী জরুরি শুল্ক কাঠামো বাতিল করে দেয়।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য, ইকুয়েডর, এল সালভাদর ও গুয়াতেমালাসহ ১৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এ ছাড়া তদন্তাধীন বাকি ৪৫টি দেশের আমদানিপণ্যের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে রপ্তানিনির্ভর দেশগুলোর ওপর নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে তৈরি পোশাকসহ শ্রমঘন শিল্পে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রস্তাবটি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
