০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২০

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৩:৪৭

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) সকালে মালব্য নগরের মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে। মুহূর্তেই পুরো ভবনটি ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে।

দমকল বাহিনী জানায়, ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ বিভিন্ন ইউনিট অংশ নেয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। ২৫টি কক্ষবিশিষ্ট হোটেলটিতে বেশিরভাগ অতিথিই ছিলেন বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হোটেলের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁর শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। তিনি সহকর্মীদের সতর্ক করে দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।

দমকল ও উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে কাজ করছে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন