০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

মুখত্বকের যত্নে ৫ উপায়

মুখত্বকের যত্নে ৫ উপায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ১৫:৪৭

বিশেষ কোনো দিন সামনে এলেই যেন মুখের ত্বকে নানা সমস্যা দেখা দেয়। কারও ব্রণ ওঠে, কারও ত্বকে র‍্যাশ হয়, আবার দুশ্চিন্তার ছাপ পড়ে চোখের নিচে। অথচ সাজগোজের পুরো বিষয়টাই নির্ভর করে সুস্থ ও সতেজ ত্বকের ওপর। তাই উৎসবের আগে মুখত্বকের যত্নে কিছু বিষয়ে বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা।

মানসিক চাপ কমানো জরুরি

শোভন সাহার ভাষ্য, অতিরিক্ত মানসিক চাপ শরীরের পাশাপাশি ত্বকের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। স্ট্রেসের কারণে একজিমা, সোরিয়াসিসসহ বিভিন্ন প্রদাহজনিত সমস্যা বাড়তে পারে। ঘুমের ব্যাঘাত ঘটলে ত্বকও হয়ে পড়ে ক্লান্ত ও অনুজ্জ্বল।

তিনি বলেন, নিজেকে শান্ত রাখতে নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম কিংবা পছন্দের কাজে সময় দেওয়া যেতে পারে। উৎসবের প্রস্তুতির সব দায়িত্ব একা না নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিলেও চাপ কমে।

রেটিনল ব্যবহারে সতর্কতা

ত্বকের যত্নে বর্তমানে রেটিনল বেশ জনপ্রিয়। ভিটামিন ‘এ’–জাত এই উপাদান রোমকূপ পরিষ্কার রাখতে, কোলাজেন বাড়াতে এবং হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তবে শুরুতে অনেকের ত্বকে লালচে ভাব বা ব্রণও দেখা দিতে পারে।

এ কারণে উৎসবের আগে নতুন কোনো রেটিনল পণ্য ব্যবহার না করার পরামর্শ দেন শোভন সাহা। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের ধরন অনুযায়ী পণ্য বেছে নেওয়া উচিত।

ফেশিয়ালের আগে বিশেষজ্ঞের পরামর্শ

করোনাকালের পর অনেকেই ঘরে বসে ফেশিয়াল করতে অভ্যস্ত হয়েছেন। তবে পেশাদার ফেশিয়ালে ত্বক ভালোভাবে ম্যাসাজ ও পরিচর্যা করা সম্ভব বলে মনে করেন শোভন সাহা।

তিনি বলেন, ত্বকে কী ধরনের পরিবর্তন চান, তা বিউটি এক্সপার্টকে জানালে তিনি উপযুক্ত ফেশিয়াল এবং কত দিন পরপর সেটি করা উচিত, সে বিষয়ে পরামর্শ দিতে পারবেন।

এক্সফোলিয়েশন ও সিরাম ব্যবহারে উজ্জ্বলতা

ত্বকে মৃত কোষ জমলে স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়। তাই নিয়মিত এক্সফোলিয়েশনের পাশাপাশি ব্রাইটেনিং সিরাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই রূপবিশেষজ্ঞ।

শোভন সাহা বলেন, প্রথমে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করা ভালো। পরে ত্বক সহ্য করতে পারলে সপ্তাহে দুইবার করা যেতে পারে। এতে মৃত কোষ দূর হওয়ার পাশাপাশি ত্বকে ব্যবহৃত অন্যান্য পণ্যের কার্যকারিতাও বাড়ে।

ফল ও সবজির জুস উপকারী

ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে মৌসুমি ফল ও সবজির জুস বা স্মুদি উপকারী হতে পারে। বিশেষ করে সবুজ সবজির জুস ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে বলে জানান শোভন সাহা।

তবে অতিরিক্ত নয়, দিনে এক গ্লাস জুস পান করাই যথেষ্ট বলে মত তাঁর।

আরও পড়ুন