০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ভালো ঘুমের জন্য যা করবেন

ভালো ঘুমের জন্য যা করবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১১:২৯

রাত জেগে মোবাইল স্ক্রলিং, ওটিটি দেখা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো এখন অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে। তবে এই অনিয়ন্ত্রিত রাতজাগা জীবনযাপন ধীরে ধীরে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, পর্যাপ্ত ও গভীর ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘুম কম হলে দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক নানা জটিলতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্তবয়স্ক একজন মানুষের প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা গভীর ঘুম প্রয়োজন। নিয়মিত পর্যাপ্ত ঘুম শরীরের পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

ভালো ঘুমের জন্য কিছু অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে রয়েছে-

সন্ধ্যার পর চা, কফি বা চকোলেটের মতো ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয় এড়িয়ে চলা। এসব উপাদান ঘুমের হরমোন মেলাটোনিনের কার্যকারিতায় বাধা দিতে পারে।

ঘুমের আগে মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কমানো। এসব থেকে নির্গত আলো ও ইলেকট্রনিক প্রভাব ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।

ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করা, হালকা স্ট্রেচিং, গরম পানিতে গোসল, বই পড়া বা মৃদু সংগীত শোনা এ ধরনের অভ্যাস দ্রুত ঘুমাতে সাহায্য করে।

এ ছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে শরীরের জৈবঘড়ি ঠিক থাকে এবং ঘুমের মান উন্নত হয়।

আরও পড়ুন