০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ভাটারা থেকে সাভার পর্যন্ত মেট্রো রেল সংযোগ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে

ভাটারা থেকে সাভার পর্যন্ত মেট্রো রেল সংযোগ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ১৬:৫৬

রাজধানীর ভাটারা থেকে সাভারের হেমায়েতপুর পর্যন্ত মেট্রো রেল সংযোগ সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ প্রকল্পটি হবে ‘নর্দার্ন রুট’ নামে পরিচিত। এটি ঢাকার প্রথম পূর্ব-পশ্চিমমুখী মেট্রো রেল।
জানা গেছে, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ হবে এই রুট।
এর নির্মাণকাজ ১০টি প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ১৩.৫০ কিলোমিটার হবে ভূগর্ভস্থ এবং বাকি অংশ এলিভেটেড। ইতিমধ্যে হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়নকাজ প্রায় ৭৮ শতাংশ সম্পন্ন হয়েছে। এই রুটে মোট ১৪টি স্টেশন থাকবে, যার মধ্যে ৯টি ভূগর্ভস্থ।
এগুলো হলো গাবতলী, দারুসসালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২ ও নতুনবাজার।
আরো পড়ুন
 
অন্যদিকে হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারায় থাকবে এলিভেটেড স্টেশন।
জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে ৪১,২৩৮.৫৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দিতে যাচ্ছে ২৯,১১৭.০৫ কোটি টাকা এবং বাকি অর্থ বহন করবে সরকার।
বর্তমানে যানজটের কারণে ভাটারা থেকে হেমায়েতপুর যেতে কয়েক ঘণ্টা লেগে যায়। প্রকল্পটি চালু হলে এ পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট। এ রুটে চলাচল করা প্রতিটি ট্রেন একসঙ্গে ৩,০৮৮ জন যাত্রী বহন করতে পারবে। এর ফলে প্রতি ঘণ্টায় উভয় দিকে প্রায় ৫৩,২০০ যাত্রী পরিবহন করা যাবে। প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখের অধিক।
 
প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী জানান, নির্মাণকাজে মানের সঙ্গে কোনো আপস করা হবে না। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে শব্দ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলিভেটেড অংশে ‘কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল’ ব্যবহার এবং সাউন্ড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে শব্দ ও কম্পন হ্রাস করা হবে।
 
আরও পড়ুন