আজ বিশ্ব মা দিবস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৯:৫১
পৃথিবীর সবচেয়ে আপন শব্দ ‘মা’। জন্মের পর একজন মানুষ সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারণ করে, সেটিও ‘মা’। নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর মমতার প্রতীক এই মানুষটিকে সম্মান জানাতে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।
মা দিবসের ইতিহাস ঘিরে রয়েছে আবেগঘন এক গল্প। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অ্যান জারভিস নামে এক শান্তিবাদী সমাজকর্মী নারী অধিকার নিয়ে কাজ করতেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।
একদিন নিজের মেয়ে আনা মারিয়া রিভস জারভিসের সামনে অ্যান বলেছিলেন, “আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ মায়েদের জন্য একটি দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মানবতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন।”
১৯০৫ সালে অ্যান জারভিস মারা যাওয়ার পর তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেন। একই বছর তিনি নিজের সানডে স্কুলে প্রথমবারের মতো দিবসটি পালন করেন।
পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মা দিবস’ ঘোষণা করেন। এরপর থেকে বিশ্বের অধিকাংশ দেশে দিনটি মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
