০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

জুনে বাড়তে পারে তাপমাত্রা, দুই থেকে তিন দফা তাপপ্রবাহের আশঙ্কা

জুনে বাড়তে পারে তাপমাত্রা, দুই থেকে তিন দফা তাপপ্রবাহের আশঙ্কা

সারাদেশ

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৫:৩০

দেশের বিভিন্ন অঞ্চলে চলতি জুন মাসজুড়ে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অস্বাভাবিক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, জুন মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুলাই মাসে, যার গড় পরিমাণ ৫২৩ মিলিমিটার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুনের শুরু থেকেই মৌসুমি বায়ু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। তবে মৌসুমি বায়ুর প্রভাব থাকলেও এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। পাশাপাশি দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে গত মে মাসের আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, মাসটিতে স্বাভাবিকের তুলনায় ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে প্রায় ৯৯ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে।

জুন মাসের প্রথম দিন থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলাসহ রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, জুন মাসে গরমের তীব্রতা বাড়তে পারে। তাই জনসাধারণকে প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন