০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

৪১ জেলায় তাপপ্রবাহ, স্বস্তির বৃষ্টির অপেক্ষা

৪১ জেলায় তাপপ্রবাহ, স্বস্তির বৃষ্টির অপেক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১০:৩৪

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট অব্যাহত রয়েছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৪১টি জেলা বর্তমানে তাপপ্রবাহের আওতায় রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় দিন গুনছেন মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। এই পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রংপুর, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আপাতত ভারী বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা নেই। 

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ুর আগমনই এখন তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তির বার্তা।

আরও পড়ুন