‘প্রিয় নবী’ শব্দকে ‘স্লিপ অব টাং’ বললেন জেলা প্রশাসক খালেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০০:১৩
ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক দাবি করেছেন, বিএনপি নেতা ও মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে ‘প্রিয় নবী’ শব্দ ব্যবহার করা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা ভুল।
সোমবার (১ জুন) ফেনী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাখ্যা দেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে খালেক বলেন, গত ৩০ মে দাগনভূঞায় এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় ‘প্রিয় নেতা’ বলতে গিয়ে ভুলবশত ‘প্রিয় নবী’ শব্দ উচ্চারণ করে ফেলেন। বিষয়টি বুঝতে পেরেই তিনি মঞ্চে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরে ফেসবুকেও ব্যাখ্যা দেন।
তিনি অভিযোগ করেন, তার বক্তব্যের সংশোধন ও দুঃখ প্রকাশের অংশ উপেক্ষা করে শুধু ভুল উচ্চারণের অংশটি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
দীর্ঘ সামাজিক, শিক্ষাগত ও রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে খালেক বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শিক্ষার প্রসারে তিনি দীর্ঘদিন কাজ করে আসছেন। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
সম্পূর্ণ বক্তব্যের ভিডিও দেখলে বিষয়টি পরিষ্কার হবে উল্লেখ করে এ নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
