স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. শাহরিয়ার সাজ্জাদ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ১৭:১৪
স্বাস্থ্য অধিদপ্তরের মাইক্রোব্যাক্টেরিয়াল রোগ নিয়ন্ত্রণ (এমবিডিসি) বিভাগের পরিচালক পদে নিয়োগ পেলেন সমন্বিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সাবেক উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।
জানা যায়, গত ৯ এপ্রিল ইপিআই থেকে সরিয়ে এই চিকিৎসককে ডিজি হেলথে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
গতকাল সোমবার (১৮ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা যুগ্মসচিব সনজিদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন পদে পদায়নের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ডা. শাহরিয়ার সাজ্জাদকে আগামী ২০ মের মধ্যে নতুন পদে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত মার্চে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল প্রাথমিকভাবে ৩০টি উপজেলা, ১২ এপ্রিল চারটি সিটি কর্পোরেশন এবং ২০ এপ্রিল সারাদেশে জরুরি হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এরই মধ্যে ৯ এপ্রিল ডা. শাহরিয়ার সাজ্জাদকে ইপিআই থেকে বদলি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের অভিযোগ, ইপিআই টিকাদান প্রসঙ্গে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সূত্র ধরেই তাকে বদলি করা হয়েছিল।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
