০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ক্যানসারের অদৃশ্য ঢাল ভাঙল নতুন ওষুধ

ক্যানসারের অদৃশ্য ঢাল ভাঙল নতুন ওষুধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০১:০৮

ক্যানসার চিকিৎসায় সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে গবেষকদের উদ্ভাবিত একটি পরীক্ষামূলক ‘স্মার্ট ড্রাগ’। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ওষুধটি ক্যানসার কোষের ‘অদৃশ্যতার আবরণ’ সরিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করছে।

গবেষকদের দাবি, নতুন এই ট্যাবলেট ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়িয়ে বিভিন্ন ধরনের ক্যানসারে টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও অস্ট্রেলিয়ায় পরিচালিত যৌথ গবেষণায় জরায়ুমুখ, মূত্রথলি, লিভার, অন্ত্র, ফুসফুস এবং মাথা-ঘাড়ের ক্যানসারে আক্রান্ত ৮৩ জন রোগী অংশ নেন। তাদের ‘GRWD5769’ নামের পরীক্ষামূলক ওষুধের পাশাপাশি প্রচলিত ইমিউনোথেরাপি ওষুধ Cemiplimab দেওয়া হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, ২৬ জন রোগীর টিউমার সংকুচিত হয়েছে। এর মধ্যে ১৫ জনের ক্ষেত্রে টিউমারের আকার ৩০ শতাংশ বা তারও বেশি কমেছে। এছাড়া অন্ত্রের ক্যানসারে আক্রান্ত ৫১ শতাংশ এবং ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৫৫ শতাংশ রোগীর ক্ষেত্রে অন্তত ছয় মাস রোগের বিস্তার থামিয়ে রাখতে সক্ষম হয়েছে ওষুধটি।

বিশেষজ্ঞরা জানান, ক্যানসার কোষ শরীরের ‘ERAP1’ নামের একটি এনজাইম ব্যবহার করে রোগ প্রতিরোধ ব্যবস্থার টি-সেলের চোখ এড়িয়ে যায়। নতুন ওষুধটি সেই এনজাইমকে নিষ্ক্রিয় করে ক্যানসার কোষকে আবারও রোগ প্রতিরোধ ব্যবস্থার কাছে দৃশ্যমান করে তোলে। ফলে টি-সেল সহজেই ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে।

বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানসার সম্মেলন ASCO Annual Meeting-এ গবেষণার ফল তুলে ধরে ফিওনা থিসলথওয়েট বলেন, ঘরে বসে খাওয়ার উপযোগী একটি ট্যাবলেটের এমন কার্যকারিতা অত্যন্ত আশাব্যঞ্জক। এটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কাজ করে এবং ইমিউনোথেরাপিকে আরও শক্তিশালী করে।

তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, এটি এখনো ফেজ-১ পর্যায়ের গবেষণা। সাধারণ রোগীদের জন্য চিকিৎসাটি উন্মুক্ত করার আগে বৃহৎ পরিসরে আরও পরীক্ষা-নিরীক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা মূল্যায়ন প্রয়োজন।

আরও পড়ুন