০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬, ১৯:৫৪

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৭৩২ জন।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪৮৫ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে আরও ৫৮ জনের দেহে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। এর মধ্যে ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন