০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

শিশু নির্যাতন ও ধর্ষণ বিচ্ছিন্ন ঘটনা নয়, নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল

শিশু নির্যাতন ও ধর্ষণ বিচ্ছিন্ন ঘটনা নয়, নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১২:৪৩

সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মির্জা ফখরুল বলেন, এই ধরনের অমানবিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশু ও নাগরিকরা ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, শুধু আইন বা সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসহ সবাইকে দায়িত্ব নিতে হবে। শিশুদের মধ্যে মানবিকতা, সম্মানবোধ ও নৈতিক শিক্ষা জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিএনপি মহাসচিব বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। তিনি সকলকে পরিবর্তনের এই সংগ্রামে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন