দেশ গঠনের পথে অপশক্তির বিরুদ্ধে সতর্কবার্তা মির্জা ফখরুলের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৭:২৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন করে দেশ গঠনের চেষ্টা করছি। এ সময় যেন কেউ বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে আগামী এক বছর বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে।
মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের মতো একটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্ব দেবে, এটি আমাদের জন্য বিরল সম্মান। দেশের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে, তবে সবকিছুর সমাধান রাতারাতি সম্ভব নয়।”
যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
