০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের জাল’ তৈরি হয়েছে: রিজভী

সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের জাল’ তৈরি হয়েছে: রিজভী

সারাদেশ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৫:০৪

সরকারের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার রাজনীতি করে। তাঁর ভাষায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে কর্মী পাঠানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শুরু হয় এবং তৈরি পোশাক খাতে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়।

রিজভী আরও বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বও কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়ে বিভিন্ন উদ্যোগের কথা বলেছে, যার মধ্যে হকার পুনর্বাসন এবং দরিদ্র পরিবারগুলোর সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, “একটি দল” উসকানি দিয়ে মব কালচার তৈরি করছে এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানো হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, জনগণের ঐক্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো কোনো “ফ্যাসিবাদী প্রবণতার” পুনরুত্থান হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও পড়ুন