৩২ লাখ টাকার গরু ক্রয়, যা জানালেন পানিসম্পদমন্ত্রীর ছেলে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ১০:১৪
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি–র ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এ নিয়ে সমালোচনার জবাব দিতে সামনে এসেছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারিয়ান চৌধুরী জানান, তাদের পরিবারে প্রতি বছর একসঙ্গে একাধিক গরু কেনার রেওয়াজ রয়েছে। তিনি বলেন, তার বাবা ও চাচারা মিলে পারিবারিক কুরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসা’র জন্য প্রতিবছর ছয় থেকে আটটি গরু কেনেন। এ বছরও সেই ধারাবাহিকতায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, তার বাবা মন্ত্রী বলেই কি এত সমালোচনা হচ্ছে? পোস্টে তিনি লেখেন, “৫০ বছর পরে যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের পরিবার ১০টা গরু দিয়ে কুরবানি দিলে একই সমালোচনা শুনতে হবে?”
সারিয়ানের দাবি, তার বাবাকে ঘিরে যেসব মন্তব্য করা হচ্ছে, সেগুলো অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। কেনা গরুগুলোর বিষয়ে তিনি বলেন, “সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।”
পোস্টের শেষাংশে ধৈর্য ও বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি লেখেন, আল্লাহ সব জানেন এবং দেখেন।
উল্লেখ্য, কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী এ্যানিকে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ছেলের এই পোস্ট সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
