০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ০৯:২৪

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

আজ শনিবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। দিবসটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করতে দেশজুড়ে আট দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, যা গত ২৫ মে থেকে শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত চলবে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে কালো পতাকা। দেশের সব জেলা, মহানগর ও তৃণমূলের ইউনিটগুলোতেও একইভাবে শোকের আবহে দিনটি পালন করা হচ্ছে।

আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ধারাবাহিকভাবে রাজধানীর আরও ১৬টি স্থানে আয়োজিত বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এছাড়া বিকাল ৩টায় দলটির পক্ষ থেকে দরিদ্রদের মাঝে আরও খাদ্য ও বস্ত্র বিতরণ করার কথা রয়েছে।

একই দিন সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। অন্যদিকে, বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারে এফডিসির সামনে আয়োজিত অনুরূপ একটি কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কর্মসূচির এসব বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের অন্যান্য ইউনিটের প্রতিটি থানায় অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর পরদিন অর্থাৎ ৩১ মে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলন্যাতনে বিএনপির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং ব্রিগেড ফোর্স 'জেড ফোর্স'-এর অধিনায়ক হিসেবে অসামান্য অবদান রাখায় তিনি 'বীর উত্তম' খেতাবে ভূষিত হন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান তাঁর শাসনামলে কৃষিতে যুগান্তকারী ‘খালকাটা কর্মসূচি’ প্রবর্তন করেন। পাশাপাশি বাংলাদেশের শ্রমশক্তি রফতানির সূচনা এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা 'সার্ক' (SAARC) প্রতিষ্ঠার মূল স্বপ্নদ্রষ্টাও ছিলেন তিনি।

আরও পড়ুন