০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ভাগে কোরবানি দিলে মানতে হবে যেসব নিয়ম

ভাগে কোরবানি দিলে মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০০:৩৯

গরু, মহিষ বা উটে সর্বোচ্চ সাতজন মিলে কোরবানি দেওয়া বৈধ। তবে শরিকে কোরবানি করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বিধান মেনে চলা জরুরি। না হলে কোরবানি সহিহ না হওয়ার আশঙ্কা থাকে।

১. নিয়ত হতে হবে শুধু আল্লাহর জন্য
শরিকদের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি একজনেরও উদ্দেশ্য শুধু মাংস পাওয়া হয়, তাহলে পুরো কোরবানিই বাতিল হয়ে যেতে পারে। অমুসলিম কাউকে শরিক করাও জায়েজ নয়।

২. শরিক মারা গেলে যা করবেন
পশু কেনার পর কোনো শরিক মারা গেলে তার প্রাপ্তবয়স্ক ওয়ারিশদের অনুমতি নিয়ে কোরবানি করা যাবে। অনুমতি না দিলে ওই অংশ বাতিল হবে, এমনকি পুরো কোরবানিও নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে।

৩. পশু কেনার পর শরিক নেওয়ার বিধান
পশু কেনার আগেই শরিক নির্ধারণ করা উত্তম। তবে সামর্থ্যবান কেউ একা কোরবানির নিয়তে পশু কেনার পর চাইলে অন্যকে শরিক করতে পারেন। কিন্তু দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে পশু কিনলে পরে নতুন শরিক নেওয়া জায়েজ নয়।

৪. মাংস ভাগে ওজন জরুরি
যৌথ কোরবানির মাংস আন্দাজে ভাগ করা ঠিক নয়। সঠিকভাবে ওজন করে বণ্টন করতে হবে, যাতে কারও অংশ কমবেশি না হয়। বিশেষ করে মানত বা অসিয়তের অংশ থাকলে আরও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন