মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শুরু, হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করছেন হাজিরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ১০:১২
গত সোমবার শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরপর মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দান-এ সমবেত হন ১৬ লাখেরও বেশি হাজি। আজ ১০ জিলহজ, বুধবার। ফজরের নামাজ আদায়ের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনা-র উদ্দেশে রওনা হন। সেখানে তারা জামারাত আল-আকাবা-য় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন।
১১, ১২ ও ১৩ জিলহজ—এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই পাথর নিক্ষেপ করবেন। এগুলো হলো আল-উলা বা ছোট শয়তান, আল-উস্তা বা মেজ শয়তান এবং আল-আকাবা বা বড় শয়তান।
শয়তানের প্রতীকী এই তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকেই সংগ্রহ করে রাখা কঙ্কর ব্যবহার করছেন হাজিরা। ইসলামী বিধান অনুযায়ী, এই আনুষ্ঠানিকতা হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে এসেছেন।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।
এবারের হজ মৌসুমে মক্কা নগরীতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
