এবারের হজের খুতবার বাংলা অনুবাদে থাকছেন যাঁরা
প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৯:৫৩
বিশ্বের মুসলমানদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে চলতি বছরও পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে বাংলাসহ মোট ৫০টি ভাষায়। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি–এর অধীন এই কার্যক্রম পরিচালিত হবে।
এ নিয়ে টানা সপ্তমবারের মতো বাংলায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে।
এ বছরের বাংলা অনুবাদ দলে রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তাঁরা সবাই সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
শুক্রবার (২২ মে) বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আরাফাতের খুতবা এবার বাংলাসহ ৫০টি ভাষায় সম্প্রচার করা হবে।
আগামী ২৬ মে (৯ জিলহজ) আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের কাছে খুতবা পৌঁছে দিতে এই অনুবাদ সম্প্রচার ব্যবস্থা চালু থাকবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে সৌদি সরকারের উদ্যোগে ৫টি ভাষায় এই অনুবাদ প্রকল্প শুরু হয়। ২০২০ সালে প্রথমবারের মতো বাংলাও এতে যুক্ত হয়। বর্তমানে এটি শুধু আরাফাতের খুতবায় সীমাবদ্ধ নয়; বরং জুমা, ঈদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় খুতবাতেও অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
