০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

লাখো হাজির ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

লাখো হাজির ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ১১:৩১

পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা আজ আরাফার ময়দানে অবস্থানের মধ্য দিয়ে পালন করছেন বিশ্বের লাখো মুসল্লি। মিনায় রাতযাপনের পর সোমবার সূর্যোদয়ের পর হাজিরা আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন।

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই উন্মুক্ত প্রান্তরে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। ইসলামী শরিয়তে আরাফায় অবস্থান হজের প্রধান ফরজ হিসেবে বিবেচিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “আরাফায় অবস্থানই হজ।”

আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলী বিন আবদুল রহমান আল হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

আরাফায় অবস্থানের পুরো সময়জুড়ে হাজিরা ইবাদত, তওবা ও দোয়ায় মশগুল থাকেন। বিশেষ করে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনায় অশ্রুসিক্ত হয়ে ওঠেন তারা।

হাদিসে বর্ণিত আছে, আরাফার দিনের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এদিন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। পরদিন মিনায় গিয়ে বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও ইহরাম ত্যাগসহ হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি মোতাবেক এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার হাজি।

আরও পড়ুন