০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

এলপিএলে খেলবেন পাঁচ বাংলাদেশি

এলপিএলে খেলবেন পাঁচ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ২০:৫৪

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলবেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটে দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। এর আগে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো হয় সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাসকে।

সাকিব ও তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। অন্যদিকে লিটন দাস ও মিরাজকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। পেসার হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসে।

তবে ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি।

আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের ষষ্ঠ আসর, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। জিম্বাবুয়ে সফরের কারণে লিটন, তাসকিন, মিরাজ ও হাসান টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। তবে সাকিব শুরু থেকেই জাফনা কিংসের হয়ে খেলতে পারবেন।

আরও পড়ুন