০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সূচি ঘোষণা

প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১০:৩৪

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পূর্বঘোষিত জুন-জুলাইয়ের পরিবর্তে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

আইসিসির প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে আট দলের এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সূচি পরিবর্তনের কারণে নিউজিল্যান্ড নারী দলের অস্ট্রেলিয়া সফরের সঙ্গে আংশিক সময়সূচির সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের ছয় ম্যাচের সাদা বলের সিরিজ শুরু হবে ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ মার্চ। এ কারণে বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে অবহিত করা হয়েছে এবং সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা চলছে।

এদিকে আইসিসির ত্রৈমাসিক সভায় নারী ক্রিকেটের উন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ইমার্জিং নেশনস ট্রফির নতুন সংস্করণ পরীক্ষামূলকভাবে চালুর অনুমোদন।

নতুন এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত পাঁচটি সহযোগী সদস্য দেশ খেলবে।

অন্যদিকে, ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও অনুমোদন করেছে আইসিসি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নেবে ১২টি দল। এর মধ্যে ১০টি দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল, স্বাগতিক পাকিস্তান এবং ২০২৬ সালের ৬ জুলাইয়ের নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী সেরা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দুটি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব ও বৈশ্বিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে।

আরও পড়ুন