আজ থেকে জমা হচ্ছে শিক্ষকদের ঈদ বোনাস: মাউশি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ১৮:১৬
আজ মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা। আগামীকাল বুধবারের মধ্যে সব শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে উৎসব ভাতার অর্থ যাবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা যায়, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে সবাই উৎসব ভাতার টাকা পাবেন।
এর আগে গত রবিবার এমপিওভুক্ত পৌনে ৪ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সূত্র মতে, ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
