০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বেসরকারি মাদ্রাসার সভাপতি হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

বেসরকারি মাদ্রাসার সভাপতি হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১১:০২

এখন থেকে দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে নতুন এ নির্দেশনা জারি করেছে সরকার।

১৭ মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে পরিচালনা কাঠামো আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনেক মাদ্রাসায় অযোগ্য ব্যক্তিদের শীর্ষ পদে থাকার কারণে প্রশাসনিক অদক্ষতা, শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক ব্যবস্থাপনায় সমস্যা এবং শিক্ষার পরিবেশে অবনতি দেখা যাচ্ছিল। এসব সমস্যা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন